ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডস্কুলছাত্রীদের উত্ত্যক্তকারীকে ছাড়িয়ে নিল সহযোগীরা

স্কুলছাত্রীদের উত্ত্যক্তকারীকে ছাড়িয়ে নিল সহযোগীরা

বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় এক তরুণকে আটক করে রাখা হয়েছিল বিদ্যালয়ে। পুলিশ আসার আগেই সহযোগীরা সেখানে হামলা করে তাকে ছাড়িয়ে নিয়েছে। এ সময় আহত হন উপজেলার সৈয়দ মোশারফ-রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী।

স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ সরদার (১৯) নামের ওই তরুণ বুধবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (দোয়ারিকা সেতু) ঢালে আড্ডা দেওয়ার সময় কয়েকজন ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করে। সংবাদ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা অন্য শিক্ষকদের নিয়ে তাকে ধরে বিদ্যালয়ে কক্ষে আটকে রাখেন। এ সময় তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বায়েজিদের বক্তব্য পাওয়া যায়নি। তার বাবা জাসাসের বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মনির সরদার বলেন, ‘ছেলে আমার নিয়ন্ত্রণে নেই, সে কাউকে মানে না। সে মাদকাসক্ত ও বখাটে। তাকে মানুষ করতে না পারায় আমি লজ্জিত। স্কুলের ঘটনা জানার পর তাকে পুলিশে দিতে হেডস্যারকে অনুরোধ করেছি।’

বাবুগঞ্জের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে রামপট্টি গ্রামের বায়েজিদ সরদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে জিডি করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular