ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনড়াইলস্ত্রীর মরদেহ বাড়িতে, মসজিদে গিয়ে মারা গেলেন স্বামীও

স্ত্রীর মরদেহ বাড়িতে, মসজিদে গিয়ে মারা গেলেন স্বামীও

নিউজ ডেস্ক:  নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তিনি। সেখানে নামাজের মধ্যে অসুস্থ হয়ে মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন । শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।

স্ত্রীর মৃত্যুর পর ঘরে মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। নামাজের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে তার মৃত্যু হয়।

তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এসব তথ্য জানান।

শিহাবুর রহমান বলেন, রোববার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তাদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular