ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরস্বস্তির খোঁজে গাছ তলায় সমীরণ, ভেঙে পড়ল ঘাতক গাছটি

স্বস্তির খোঁজে গাছ তলায় সমীরণ, ভেঙে পড়ল ঘাতক গাছটি

নিউজ ডেস্ক:   তীব্র গরমে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির খোঁজে বাড়ির পাশের গাছ তলায় বসেছিলেন ৯০ বছর বয়সী সমীরণ । কিন্তু আকস্মিকভাবে সেই গাছটি ভেঙে তার ওপর পড়লে মর্মান্তিক মৃত্যু হয় এই বৃদ্ধার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমীরণ দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকার মৃত গোলাপের স্ত্রী।

সমীরণের স্বজনেরা জানান, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম কানন বলেন, তীব্র লোডশেডিংয়ের মধ্যে স্বস্তি পেতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। তাকে সেখান থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন। তিনি জানান, এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular