নিউজ ডেস্কঃ তপ্ত জ্যৈষ্ঠের দাবদাহে হাঁসফাঁস করা নগরবাসী যখন বিকেলের আবছা রোদে ছুটির আমেজ খুঁজছিলেন, ঠিক তখনই আকাশ ভেঙে নামল অঝোর ধারার বৃষ্টি। ঘণ্টা তিনেকের টানা বর্ষণে একদিকে যেমন তীব্র গরম থেকে মিলল সাময়িক স্বস্তি, অন্যদিকে তলিয়ে গিয়েছিল রাজধানীর বেশকিছু এলাকা।

সাপ্তাহিক ছুটির দিন ১২ জুন শুক্রবার বিকেলে রাজধানীর রাজপথে নেমে এল এক অবর্ণনীয় ভোগান্তি।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নিমেষেই বদলে যায় চেনা দৃশ্য। বৃষ্টির তোড়ে রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, মিরপুর ও মগবাজারের বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়ে।
ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালের সামনের রাস্তা, গ্রিন রোড, নিউমার্কেট ও কারওয়ান বাজারের অলিগলি-সবখানেই জমে যায় হাঁটু সমান পানি।




