ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবান্দরবানস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, থেমে নেই স্বাস্থ্যসেবা

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, থেমে নেই স্বাস্থ্যসেবা

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: “হাসপাতালে ওষুধ সংকটের কোনো বাস্তবতা নেই। একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে।” মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সোমবার রাতে হাসপাতাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
 
সম্প্রতি একটি বিশেষ সুবিধাভোগী মহল হাসপাতালের ওষুধ সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডা. কামাল হোসেন মুফতি। 
 
তিনি আরও বলেন, “রোগীদের সেবা দেওয়া প্রতিটি চিকিৎসকের দায়িত্ব। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার কার্যক্রম চলছে মাত্র ১৯ শয্যার ভবনে। চিকিৎসক ও জনবল সংকট থাকা সত্ত্বেও রোগীদের সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular