ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিহংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগের প্রসার ও সুরক্ষা নিশ্চিত করতে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ)’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হংকং সরকারের পক্ষে চুক্তিতে সই করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ এবং মূলধনের সুরক্ষা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পরিবেশ গড়ে উঠবে, যা নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হংকং। নতুন এ চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরও বাড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতেও এ চুক্তি সহায়ক হতে পারে।

গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশে প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই বাংলাদেশ পেয়েছে প্রায় ১২২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি পেল। এর ফলে বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular