ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প কৌশল বদলাচ্ছেন

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প কৌশল বদলাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি নিয়ে কৌশলগত চোরাবালিতে আটকে পড়ার মতো অবস্থা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে সংকটকে এক সময় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, এখন সেই সংকটই তার ঘোষিত ‘বিজয়’ অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আগের অবস্থান থেকে সরে এসে এখন সুর বদলাতে শুরু করেছেন তিনি।  আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, মিত্রদের সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। এমনকি ন্যাটো মিত্র কিংবা জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সহযোগিতার প্রয়োজনও হবে না। কিন্তু এখন তিনি এই সংকটকে শুধু যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করছেন। হরমুজ সংকটকে ‘পুরো বিশ্বের সমস্যা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, মিত্রদের সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে। এমনকি ন্যাটো মিত্র কিংবা জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সহযোগিতার প্রয়োজনও হবে না। কিন্তু এখন তিনি এই সংকটকে শুধু যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করছেন। হরমুজ সংকটকে ‘পুরো বিশ্বের সমস্যা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

বিশ্লেষকরা বলছেন, এককভাবে সমাধান করতে না পেরেই প্রেসিডেন্ট ট্রাম্প এখন মিত্রদের এই লড়াইয়ে টেনে আনতে চাইছেন। শুক্রবার তিনি ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন। হরমুজ প্রণালি উন্মুক্ত করতে মিত্রদের নিষ্ক্রিয়তাকে দায়ি করেছেন তিনি। 

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যকে তার ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ বলে মনে করছেন কেউ কেউ। সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular