ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

নিউজ ডেস্ক : নাগরিকত্ব ও পরিচয়পত্র যাচাই শেষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশগামী বহু মানুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে যাওয়া ব্যক্তিদের পরিচয় নিবন্ধন, নথি যাচাই ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রতিবেদন অনুযায়ী, হাকিমপুর, স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকায় স্থাপিত তিনটি নতুন হোল্ডিং সেন্টারসহ মোট কয়েকটি অস্থায়ী কেন্দ্রে বাংলাদেশি পরিচয় দেওয়া মানুষজনকে রাখা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর যাদের নথিপত্রে বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়েছে, তাদের ধাপে ধাপে দেশে ফেরত পাঠানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তজুড়ে দীর্ঘ সারি, নথিপত্রের অপেক্ষা এবং ফেরার অনিশ্চয়তায় থাকা আরও বহু মানুষের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় সূত্র দি টাইমস্ অব ইন্ডিয়া।

বিএসএফ ও সংশ্লিষ্ট প্রশাসনের তদারকিতে এ প্রক্রিয়া চলছে, আর হোল্ডিং সেন্টারগুলোতে থাকা ব্যক্তিদের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular