ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতহাবে প্রশাসক নিয়োগ অবৈধ: হাইকোর্ট

হাবে প্রশাসক নিয়োগ অবৈধ: হাইকোর্ট

নিউজ ডেস্ক : হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত দেয়া রুলের নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন।

এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ দেয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেন।

৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হাবের তসলিম-ফারুকের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয়।

রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, রায়ের আগে এখন থেকে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আদালত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular