ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভা নয় পথসভা কুমিল্লায়

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভা নয় পথসভা কুমিল্লায়

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে চূড়ান্ত সফরসূচিতে বহুল আলোচিত হাজীগঞ্জের জনসভা বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভা যুক্ত করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত ওই পত্রে বিস্তারিত কর্মসূচি উল্লেখ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তিতে খাল খনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুরে আরও একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এর আগে হাজীগঞ্জে জনসভা হতে পারে—এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে চূড়ান্ত সূচিতে সেই কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular