ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২০৫০ নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর হতে যাচ্ছে ঢাকা : জাতিসংঘ

২০৫০ নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর হতে যাচ্ছে ঢাকা : জাতিসংঘ

নিউজ ডেস্ক : সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, জনসংখ্যার দিক দিয়ে ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় শহর হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৃথিবীর বৃহত্তম শহর, যার জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। এর আগে ২০০০ সালে প্রকাশিত প্রতিবেদনে শীর্ষ স্থানে ছিল জাপানের রাজধানী টোকিও, যা এবার ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে। খবর- আল জাজিরার

প্রতিবেদনে দেখা যায়, পৃথিবীতে মেগাসিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩টি। কোনো শহরের জনসংখ্যা কোটির বেশি হলে তাকে মেগাসিটি বলা হয়। এখন ১৯টি মেগাসিটি এশিয়ায়। জাকার্তা, ঢাকা ও টোকিওর পাশাপাশি এশিয়ার অন্য মেগাসিটির মধ্যে রয়েছে- ভারতের নয়াদিল্লী, চীনের সাংহাই ও গুয়াংঝু, ফিলিপাইনের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ায় সিউল। এছাড়াও রয়েছে মিশরের কায়রো, ব্রাজিলের সাও পাওলো এবং নাইজেরিয়ার লাগোস।

গ্রাম এলাকা থেকে শহরে বসতি গড়া মানুষের সংখ্যা বেড়েছে, ফলে ঘনবসতি তৈরি হয়েছে ঢাকায়। এদের মাঝে বেশিরভাগই বন্যাকবলিত এলাকা বা সাগরপাড়ের এলাকা থেকে ঢাকায় আসে জীবিকার খোঁজে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় তাদের বাসস্থান ক্রমশ হারিয়ে যাচ্ছে পানির তলে।

জাকার্তায় জনসংখ্যা বাড়ার পেছনেও আছে এমন কিছু কারণ। ২০৫০ সাল নাগাদ সাগরপাড়ের নিচু শহরটির প্রায় অর্ধেক পানিতে তলিয়ে যাবে বলে ধারণা করা হয়।

জাতিসংঘের প্রতিবেদনে ইরানের রাজধানী তেহরানের কথাও উঠে এসেছে। ঘনবসতি সামলাতে না পেরে পানির সংকটে ভুগছে শহরটি। ৯০ লাখ মানুষের তেহরানে এখন পানি সরবরাহ করা হচ্ছে মাথাপিছু রেশন পদ্ধতিতে।
সূত্র : সমকাল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular