ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২৮২ বাংলাদেশি নাগরিক বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে

২৮২ বাংলাদেশি নাগরিক বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ফ্লাইটটি বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে।

মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

যাত্রার আগে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপদ যাত্রা কামনা করেন। একই সঙ্গে এই উদ্যোগে সহযোগিতার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular