ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়৪ উপদেষ্টাকে নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা

৪ উপদেষ্টাকে নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেছেন। এছাড়া র‌্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলোও পরিদর্শন করেন তিনি।

তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, অধ্যাপক ইউনূস গোপন বন্দীশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন।

ষেখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। এসব ‘গোপন বন্দীশালা’ আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular