ঢাকা  মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে ‘শিক্ষা বিস্তরণ ও উন্নয়ন বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী নুরুল আফছার ফারুকী স্বাগত বক্তব্য দেন। সেক্রেটারি মাওলানা মশিউর রহমান সভাটি পরিচালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি মুহা. এজহারুল হক, ফেনী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহাম্মদ, জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম মোর্শেদ আলম, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রের জিএম গোলাম ফারুক, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ এবং ছাগলনাইয়া দেবপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী নুরুল আলম প্রমুখ।

অধ্যাপক এম এ খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন এবং মানুষের সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, প্রশাসকের দায়িত্ব তিনি রাজনৈতিক বিবেচনায় পাননি, বরং পূর্ববর্তী কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতেই এই দায়িত্ব পেয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন, যা দেশের মাদরাসা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাদরাসা ও ইসলামি শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, সমাজে আলেম-ওলামাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা ও দাবি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular