সৈয়দ আলী ইমাম সুনাম (ময়মনসিংহ): অদ্য ২৯/৪/২০২৬ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আলেয়া ফেরদৌসী সাক্ষাৎকারে বলেন, অত্র কার্যালয়ে যোগদানের পর থেকে সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত জমা খারিজ প্রস্তাবগুলি সরকারি নিয়ম অনুযায়ী প্রেরণ করেন । তিনি আরো বলেন ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন সময় উনি কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেন এবং সেবা গ্রহীতাদের অযথা কোনরকম হয়রানির শিকার হতে হয় না।




