ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার

নিউজ ডেস্ক:  ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ২০২৬ উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, কেউ যেন পিছিয়ে না থাকে এই নীতি মেনে ওয়েবসাইট ও অ্যাপ তৈরি হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাথায় রেখেই এখন থেকে ডিজিটাল সেবার নকশা হবে। এটি দয়া নয়; তাদের অধিকার।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে। দেশের প্রতিবন্ধী সন্তানদের সম্পদে পরিণত করতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি; সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেন সেক্টরের ঊর্ধ্বতন পরিচালক ও বিভাগীয় প্রধান আয়েশা তাসিন খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular