ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসসনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬ দেশজুড়ে বর্ণাঢ্য রথযাত্রা ও রথমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রাজধানী ঢাকায় বিকেল ৩টায় স্বামীবাগ ইসকন আশ্রম থেকে রথযাত্রা বের হয়ে মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব ও শহীদ মিনার হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পৌঁছায়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রায় অংশ নিয়ে উলুধ্বনি আর শঙ্খ-কাশর বাজিয়ে উৎসবে মেতে ওঠেন ভক্তরা। রথযাত্রাকে কেন্দ্র করে কোথাও কোথাও গ্রামীণ মেলারও আয়োজন করা হয়।

নওগাঁয় শহরের কালীতলা এলাকার শ্রীশ্রী বুড়া কালীমাতা মন্দির কমিটির উদ্যোগে রথযাত্রা বের করা হয়। বুড়া কালীমাতা মন্দিরের সংলগ্ন কাঠহাটি মাঠ থেকে সকাল ১০টায় প্রথম টানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের শুরু হয়।  

এছাড়া ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা, গাজীপুরে শতবর্ষী শ্রীশ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী মেলা, এবং শ্রীপুরের মাওনা বাজারে প্রথমবারের মতো ১০ দিনব্যাপী রথমেলা উদ্বোধন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular