ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদস্বৈরাচার বিরোধী ছাত্রনেতা সৈয়দ উপল বখত আর নেই

স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা সৈয়দ উপল বখত আর নেই

নিউজ ডেস্ক:  ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ উপল বখত আজ ৩ আগস্ট চলে গেলেন না ফেরার দেশে।

আজ মিরপুর বিআরটিএ অফিসে প্রয়োজনীয় কাজ সেরে মেট্রো করে ফিরছিলেন নিজ বাসায়। পথিমধ্যে বুকে তীব্র ব্যথা অনুভব করে হঠাৎ ভীষণ অসুস্থ্ বোধ করেন। পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর। 

তার বাবা সাতক্ষীরার তালা থানার প্রখ্যাত সৈয়দ দিদার বখত এরশাদের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী থাকাকালীন উপল বখত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতেন!

তাঁর নামাজে যানাজা বাদ মাগরিব মিরপুর ১১ নম্বর কালশী রোডের সাংবাদিক প্লটে ৯ নং রোডের মসজিদে অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular