ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচাকসুর সংবাদ সম্মেলন: ১৯ দফা দাবি

চাকসুর সংবাদ সম্মেলন: ১৯ দফা দাবি

চবি প্রতিনিধি : শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত না করে সিনেট অধিবেশন আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যান করে ১৯ দফা দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। 
 
শনিবার (৮ আগস্ট) চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে দাবিগুলো জানান চাকসু নেতৃবৃন্দরা।
 
সংবাদ সম্মেলনে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি লিখিত বক্তব্যে বলেন, সিনেট নির্বাচনের আয়োজন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের পাঁচজন নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
 
চাকসুর দাবিগুলোর মধ্যে রয়েছে- পরবর্তী চাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন, আবাসিক হলগুলোর সংস্কার ও আধুনিকায়ন, আবাসন সক্ষমতা অন্তত ৩০ শতাংশ বৃদ্ধি এবং অন্তত তিন হাজার আবাসন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান, নতুন শাটল ট্রেন ও অতিরিক্ত বগি সংযোজন, চট্টগ্রাম শহরগামী অন্তত ১০টি বাস চালু, টিএসসি ও মুক্তমঞ্চ নির্মাণ, কেন্দ্রীয় অডিটোরিয়াম ও আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং কেন্দ্রীয় মসজিদ পুণনির্মান, চাকসু কেন্দ্রীয় লাইব্রেরি ও হলের রিডিং রুম আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে অন্তত ৩০ শয্যার হাসপাতালে উন্নীত করা, পাঁচটি নতুন অ্যাম্বুলেন্স সংযোজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে সিসিটিভি ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করা, অটোমেশন প্রক্রিয়া দ্রুত শেষ করে কার্যক্রম চালু, সেশনজট নিরসন, ছাত্রীদের জন্য আধুনিক জিমনেসিয়াম, খেলোয়াড়দের চিকিৎসা সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ‘মেন্টাল হেলথ সেন্টার’ পরিচালনায় বাজেট বরাদ্দের দাবি জানানো হয়।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular