ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুর মহানগর এবি পার্টির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন

রংপুর মহানগর এবি পার্টির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন

আলামীন, রংপুর : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রংপুর মহানগর আহ্বায়ক কমিটির ২৫ সদস্যবিশিষ্ট কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার সকালে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব সহকারী অধ্যাপক গোলজার হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগীয় কমিটির সদস্য মাহবুবার রহমান।

সভায় মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা সুসংগঠিত করতে একটি অর্থ বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্ব বণ্টন এবং দলীয় কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular