ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরাতেই খালেদা জিয়ার বিদেশ যাত্রা

রাতেই খালেদা জিয়ার বিদেশ যাত্রা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

মঙ্গলবাররাত ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বুধবারস্থানীয় সময় ভোরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এদিকে তার বিদায়কা‌লে জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, খালেদা জিয়া মঙ্গলবার রাত ৮টায় তাঁর গুলশানের বাসা থেকে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবে। রাত ৯টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

এর আগে বিএনপির নেতারা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular