ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদময়মনসিংহে খুনি সা'দ পন্থী সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবিতে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ

ময়মনসিংহে খুনি সা’দ পন্থী সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবিতে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো : টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত ও ইবাদতরত আলেম-উলামা ও তাবলীগী সাথীদের উপর খুনি সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচার এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারী) বাদ জুম্মা ময়মনসিংহ বড় মসজিদ সংলগ্ন বড় বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি মহিবুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের নির্বাহী সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।

মুফতি শরিফুর রহমান ও বালাজির আহসান খান তাফসির এর সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মনজুরুল হক, মাওলানা আব্দুস সামাদ, মুফতি মোশারফ হোসেন, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, ক্যাপ্টেন সালাহ উদ্দিন বাবু, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা কাজী হাসান মাহমুদ, মাওলানা মামুনুল হক, মাওলানা রফিকুল আলম হামিদি, মুফতি আবদুল হাই, মাওলানা মোশতাক আহমেদ ফারুকী, অধ্যাপক শামীম আহমেদ প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular