ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরনান্দাইলে চাঁদাবাজি মামলায় শাহাব উদ্দিন চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক

নান্দাইলে চাঁদাবাজি মামলায় শাহাব উদ্দিন চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভুইয়াকে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর আটক করে সেনাবাহিনী। পরে শনিবার তাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি নান্দাইল উপজেলার ৪ নম্বর চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং সাবেক পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের কাছের লোক ছিলেন।

স্থানীয় সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান শাহাব উদ্দিন ভুইয়া গতকাল শুক্রবার বিকেলে নিজ ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের সাবেক মেম্বার শুক্কর আলীর বাড়িতে বসে একটি সালিশ করছিলেন।

সন্ধ্যার পর সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে নিয়ে যায়। পরে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়। রাতে জনৈক খোকন মিয়া নামে এ ব্যবসায় বাদী হয়ে চেয়ারম্যানসহ সাতজনকে অভিযুক্ত করে চাঁদা চাওয়া ও নেওয়ার দাবিতে মামলা করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মামলার বাদী খোকন হচ্ছেন উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে।
তিনিসহ অনেকেই নান্দাইল চৌরাস্তা এলাকায় মাছ ও সবজি বাজারের সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন। এ অবস্থায় দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা চাঁদা আদায় ছাড়াও সম্প্রতি এককালীন পাঁচ হাজার করে টাকা দিতে বলেন চেয়ারম্যান শাহাব উদ্দিন। চাঁদা ছাড়াও এককালীন টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় কোনো প্রতিবাদ করার সাহস পাননি।

তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই চেয়ারম্যানকে আটক করে সেনাবাহিনী। পরে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular