ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাশ্রীমঙ্গলে পাহাড়ি দূর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীমঙ্গলে পাহাড়ি দূর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলাধীন দূর্গম পাহাড়ি এলাকায় প্রবাসীদের অর্থায়ের গড়ে ওঠে লাংলীয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য বাংলাদেশে আগম উপলক্ষে সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ই জানুয়ারি) দুপুরে লাংলীয়াছড়া সেতুবন্ধন সমাজ সংস্থার সভাপতি লাংলীয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রতিতাষ্টাতা লন্ডন প্রবাসী মো: রেফুল মিয়া বাংলাদেশের আগম উপলক্ষে সংবর্ধনা ও স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা বিতরণ করা হয়।

লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য মো: মশিউর রহমান রিপন’ সভাপতিত্বে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা সভাপতি ও লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মো:রেফুল মিয়া বাংলাদেশে দেশে আগম উপলক্ষে লাংলীয়াছড়া সেতুবন্ধন বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুরখান ইউপি সদস্য মো: শাহজান, মো: মাহবুল হক, গ্রাম প্রধান মো: জামাল হোসেন, মোবারক হোসেন, মো: জামাল মিয়া, খাঁন সাব মো: শহীদ মিয়া, মো: চেরাগ আলী, সহ প্রমুখ।

লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সাবেক জেলা পরিষদের সদস্য ও লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মশিউর রহমান রিপন বলেন, লন্ডন প্রবাসী সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: রেফুল মিয়ার একান্ত প্রচেষ্টায় অত্র এলাকার তিন হতে চার কিলোমিটার এলাকার ভিতরে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় তিনি লাংলীয়াছড়া পাহাড়ি দূর্গম এলাকায় বেড়াতে আসলে ২০১৯ সালে প্রবাসীদের সহযোগীতা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্টা করেন। দীর্ঘ ৬ বছর ধরে এলাকার লোকজনের আর্থিক সহযোগীতা নিয়ে বর্তমানে বিদ্যালয়টি পরিচালনা করা হচ্ছে। এলাকাবাসীর দাবী লাংলীয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়টি সরকারী করার জন্য সরকারে কাছে দাবী জানানো হয়। সরকার সহ জেলার প্রশাসনের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
হেলেনা আক্তার ,সহকারী শিক্ষিকা মোচ্ছাম্মদ লিজা আক্তার সুমি, মো: জাফর মিয়া, মোচ্ছাম্মদ জুঁই আক্তার সহ প্রমুখ।

লন্ডন প্রবাসী সেতুবন্ধন সমাজ কল্যান সংস্থার সভাপতি মো: রেফুল মিয়া বলেন, আমি ২০১৯ সালে এই পাহাড়ি দূর্গম এলাকায় বেড়াতে আসলে জানতে পারি লাংলীয়াছড়া এলাকায় তিন হতে চার কিলোমিটারের ভিতরে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় স্থানীয়দের পরামর্শ নিয়ে তাদের অনুরোধে পরিপ্রেক্ষিতে আমি আমার সংস্থার সকলের সাথে আলোচনা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করি। বর্তমানে বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত পাঠাদান করেন ৫ জন শিক্ষকের মাধ্যমে। বিদ্যালয়টি সরকারী করণের দাবী জানাচ্ছি। বিদ্যালয়টি সরকারী করলে এই এলাকার শিক্ষার হাড় বাড়বে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular