ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরসকলের সহযোগিতা ছাড়া নির্ভূল ভোটার তালিকা সম্ভব নয় : ইসি

সকলের সহযোগিতা ছাড়া নির্ভূল ভোটার তালিকা সম্ভব নয় : ইসি

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন সুষ্ঠু নির্বাচনের পূর্ব হলো একটা নির্ভূল ভোটার তালিকা প্রণয়ন। সকলের সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া নির্ভূল ভোটার তালিকা করা সম্ভব নয়। আগামী নির্বাচন আমাদের ভাবমুর্তি পুনরুদ্ধারের নির্বাচন।এই নির্বাচন কমিশন রংবিহীন ও চেহারাবিহীন নির্বাচন কমিশন। তাই নির্ভূল ভোটার তালিকা তৈরীর জন্য নতুন আবহ তৈরি ও মাঠপর্যায়ের বাস্তবতা বুঝার চেষ্টা করতে হবে। ভোটার তালিকায় যেসব সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে এ সব সমস্যা থেকে বের হতে হবে। সবাইকে সচেতনতার সাথে নির্ভূল ভোটার তালিকা তৈরিতে সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও দিনাজপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আফতাব উজ্জামান।

পরে তিনি তথ্য সংগ্রহকারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular