ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিদলের নিবন্ধন পেয়ে যা বললেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান

দলের নিবন্ধন পেয়ে যা বললেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান

নিউজ ডেস্ক : বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের চেয়ারম্যান বাস্তবসম্মত সংস্কারের ওপর জোর দেন। তবে মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলেও মত দেন।

পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪- এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে দল।

তিনি জানান, ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular