নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার (৮ ফেব্রুয়ারি) চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে, এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করবো সফলতার জন্য। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবো না।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, প্রতিবিপ্লব সব সময় উঁকিঝুঁকি মারছে। তবে সেটা হতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে।



