ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলকে বিপুল সংর্বধনা

বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলকে বিপুল সংর্বধনা

নিউজ ডেস্ক:   টানা দু’বার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দু’বারই দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। বিপিএল জুড়ে তামিম-মাহমুদউল্লাহদের সমর্থন দিতে গ্যালারি ভরা ছিল দর্শক। এমনকি বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ উল্লাস হয়েছে রাজধানীতে। এবার বরিশালবাসীকে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ বাড়িয়ে দিতে বিপিএলের শিরোপা নিয়ে বরিশালে যান তামিম ইকবালরা। লঞ্চে নয়, ট্রফি নিয়ে ফ্রাঞ্চাইজি দলটি নামলো বিমানে করে।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্রাঞ্চাইজিটির মালিক জানিয়েছিলেন, ‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন, ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে।

বরিশাল বিমানবন্দরে নামার সাথে সাথেই তামিম-মুশফিক ও মাহমুদউল্লাদের দেখে হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। বিমান বন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফরচুন বরিশাল টিমের খেলোয়াড়রা। পরে সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বরিশালের টিম বাসের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নগরীতে আসেন।

প্রিয় দলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশালবাসী। শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক বেলস পার্কে হবে বরণ করে নেওয়া হয়েছে বিপিএল চ্যাম্পিয়নদের। হাজার হাজার ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত ফরচুন বরিশালের ক্রিকেটাররা। বলা যায় চ্যাম্পিয়নদের দেখতে জনসমুদ্রে পরিণত হয়েছে বেলস পার্ক। বরিশাল নগরীর পুরো বেলস পার্ক মাঠ ‌’ফরচুন-বরিশাল’ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

ফরচুন বরিশালের সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত বরিশালের ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট ভক্ত এসএম মিজান বলেন, বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হওয়ায় বরিশালের মাঠে সরাসরি খেলা দেখার সুযোগ হয়নি। তাই এই আয়োজন আমাদের জন্য বিশেষ কিছু।

বরিশালের সমর্থক আদিল আকন বলেন, এটা শুধু ক্রিকেট নয়, বরিশালের গর্ব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত। আমরা এখন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের নেতৃত্বে হ্যাট্রিক বিজয়ে অপেক্ষায়।আগামী বিপিএল’র আসরে বরিশাল স্টেডিয়ামে খেলার আয়োজন করার জন্যও তিনি সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করেছেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular