ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদওনাব-এর নির্বাহী কমিটি ভেঙে এডহক কমিটি গঠিত

ওনাব-এর নির্বাহী কমিটি ভেঙে এডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক:    অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত এডহক কমিটির আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, যুগ্মআহবায়ক লতিফুল বারী হামিম এবং সদস্য সচিব শাহীন চৌধুরী।

এডহক কমিটির সদস্যরা হলেন- আলীমুজ্জামান হারুণ, তৌহিদুল ইসলাম মিন্টু, আশরাফুল কবির, মো: মোস্তাকিম সরকার, রফিকুল বাসার, অয়ন আহমেদ, মহসিন হোসেন, মাহবুবা ইসলাম কাকলী, সাখাওয়াত হোসেন সজিব এবং সৈয়দ আরিফুজ্জামান।

নির্বাহী কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন- শাহীন চৌধুরী, আশরাফুল কবির, মোস্তাকিম সরকার, অয়ন আহমেদ, মহসিন হোসেন এবং রফিকুল বাসার। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মজুমদার এবং সৈয়দ আলীমুজ্জামান ।

সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের সদস্য তালিকা চূড়ান্ত করে একটি সাধারণ সভা আহবানের প্রস্তাব গৃহীত হয়।

সভায় জাতীয় গণমাধ্যম কমিশনের সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয় সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সবাইকে অবহিত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular