ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে নানা দাবিতে সোচ্চার জাসদ

পঞ্চগড়ে নানা দাবিতে সোচ্চার জাসদ

পঞ্চগড় প্রতিনিধি : রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যাকারীদের গ্রেফতার করে বিচার,গণহত্যাকারী ও লুটেরাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, বৈষম্য বিশৃঙ্খলা, চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শামুস কিবরিয়া প্রধান, মোঃ নাজম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular