ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিতারেক রহমানের নাম উচ্চারণে ওজু করা নিয়ে বুলুর বক্তব্যে দুঃখ প্রকাশ

তারেক রহমানের নাম উচ্চারণে ওজু করা নিয়ে বুলুর বক্তব্যে দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেয়া বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি সংগৃহীত

এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেয়া তিনি নিজ বক্তব্যকে ‘মনের অজান্তে বলে’ ফেলেছেন বলে দাবি করেন।

এতে বুলু জানান, ‘কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি।’

আকস্মিকভাবে উচ্চারিত এ ধরণের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। অজ্ঞানতাবশত: উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular