ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, নাম প্রত্যাহার রিয়াদের

নিউজ ডেস্ক : এরই মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখান থেকে নাম সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।  

আগামী এক বছরের জন্য আজ কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করে বিসিবি। যেখানে রাখা হয়েছে ২২ জন ক্রিকেটারকে। চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। আর মাহমুদউল্লাহ অনুরোধ করে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম রয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনি।  

চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ প্লাস’। মাসিক ১০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া এখানে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। পরের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তারা প্রতি মাসে পাবেন ৮ লাখ টাকা করে।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। এই তালিকায় রয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরির মাসিক বেতন ৪ লাখ টাকা।

সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তাদের বেতন মাসিক ২ লাখ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular