ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

চাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযুক্ত বাঘলবাড়ি গ্রামের শমসের আলীকে (৬৫) আটক করে চাটমোহর থানায় প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, শিশু মেয়েটি অভিযুক্ত শমসের প্রতিবেশীর কন্যা। বাড়ির পাশে খেলার সময় কৌশলে শমসের মেয়েটিকে তার ছেলে হাশেম আলীর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি সন্ধ্যায় বিষয়টি তার বাবাকে জানালে এলাকাবাসী বিষয়টি জানতে পারে। এ সময় উত্তেজিত গ্রামবাসী শমসের আলীকে আটক করে মারধর করে। পরে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্তকে আটক করে চাটমোহর থানায় পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ ধর্ষণচেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular