ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকারের

বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকারের

বিশেষ প্রতিনিধি:  বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঢাকার কোনাপাড়া ও আমিনবাজারে ১২টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

বায়ুদূষণ করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২ টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে ২৮ মার্চ দিবাগত রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬ টি কারখানা বন্ধ করা হয়েছে।

এসকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। 

ঢাকা নিউজ/ এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular