ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরগার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় একটি কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন (এফ এফ টাওয়ার) কারখানা শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ীর বাইমাইল এলাকায় স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা শনিবার সকালে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ওই কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ করে শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular