রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষ, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার জেরে
রবিবার (১৩ এপ্রিল)থেকে রাণীশংকৈল ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। বিবদমান দু’পক্ষের লোকজনেরা গত শনিবার রাতে রাণীশংকৈল উপজেলার কাউন্সিল বাজার, চেকপোস্ট বাজার ও বটতলী এলকায় সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষকারিরা এখন স্থানীয় ‘ বাঙাল’মুসলিম ও পশ্চিম বাংলার মালদহ জেলার বংশোদ্ভূত ‘ মালদইয়া’ মুসলিম – এ দু’ভাগে ভাগ হয়েছে। দু’পক্ষই লাঠিসোটা, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিছু লোক আহত হন।
এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা পরিস্থিতি শান্ত করেন। এদিন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান এলাকায় ১৪৪ ধারা জারি করেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত ওইসব এলাকায় সকল প্রকাল অস্ত্র, লাঠিসোটা ও একত্রে পাঁচ জনের অধিক চলাফেরা না করা, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মেও বিজ্ঞপ্তিদের বলা হয়েছে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান ১৪৪ জারিকৃত এলাকায় পুলিশ, বিজিবি, আনসার মিলিয়ে অর্ধশতাধিক আইশৃঙ্গঅলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।



