ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসৈয়দপুরে ঐতিহাসিক ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত

সৈয়দপুরে ঐতিহাসিক ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ মানুষ ফিলিস্তিনের জন্য হাত তুলে মোনাজাতে অংশ নেন। গত সোমবার (১৪ এপ্রিল) মাগরিব নামাজর পর থেকে রাত পর্যন্ত  শহরের বাংলা হাই স্কুল মাঠে ওই সুন্নি কনফারেন্সে পাকিস্তান, ভারত, দুবাই, লন্ডন, ফ্রান্স, ওমান, নেপালসহ দেশ-বিদেশ থেকে বিভিন্ন আলেম-উলেমারা অংশ নেন। আসরের পর পরই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠেই ধর্মপ্রাণরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।
 
কনফারেন্সে বিশ্ববিখ্যাত নাতখাঁ, বর্তমান বিশ্বে তুমুল জনপ্রিয় কিউটিভি পাকিস্তানের জনপ্রিয় মুখ হাফিজ তাহির কাদেরী নাত পরিবেশন করে উপস্থিতিদের মনে ফিলিস্তিনের ভালোবাসা জাগিয়ে তোলেন। সম্মেলনটি আয়োজন করে গাউসিয়া ইসলামিক মিশন ও সৈয়দপুরের সর্বস্তরের সুন্নী জনতা।
বিশাল ওই সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন লন্ডন মেঞ্চেস্টারের ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা কামরুজ্জামান আল-আযামী। পুরো কনফারেন্সে সঞ্চালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ও আল কুরআন একাডেমী আমেরিকার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী সাহেব।
এছাড়া বিশেষ মেহবানের বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য ওমান থেকে শাইখ হাইসান কারীম, দুবাই থেকে হাজী রফিক বারকাতী, ফ্রান্স থেকে উমার আল-ফকেহানী, আজমের শরিফ ভারত থেকে শাইক ইমরান বারকাতী, করাচী পাকিস্তান থেকে শাইখ ইয়াসিন বারকাতী ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, নেপাল থেকে শাইখ নুর মোহাম্মদ মিসবাহীসহ দেশের ও স্থানীয় অন্যান্য উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব পীর মাশায়েখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular