ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের দুজন নিহত

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের দুজন নিহত

সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখিভ্যানে থাকা দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর জখম হয়েছে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে পাখিভ্যানযোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় একটি যাত্রীবাহী পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular