ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচবির পাঁচ শিক্ষার্থী অপহরণে ছাত্রদলের উদ্বেগ

চবির পাঁচ শিক্ষার্থী অপহরণে ছাত্রদলের উদ্বেগ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক চবির পাঁচ শিক্ষার্থী অপহরণের ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে। ছাত্রজীবনের স্বাভাবিক অবকাশ ও উৎসব শেষে নিরাপদে, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পথে শিক্ষার্থীদের এভাবে অপহরণ নিঃসন্দেহে একটি ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। এটি শুধু পাহাড়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নয়, বরং সাধারণ মানুষের জীবনযাপন নিয়েও বড় প্রশ্ন তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, শাখা ছাত্রদল এই সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। আমরা অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীর সুস্থ ও নিরাপদ মুক্তি দাবি করছি। একইসঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি; পাহাড়ে সক্রিয় সকল প্রকার সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এটা আমাদের কাছে উদ্বেগের বিষয়। অপহরণকৃত শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করছি। পাশাপাশি পাহাড়ে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছি। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular