ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে জরিমানা

মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে জরিমানা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে। গতকাল দুপুরে মিঠাপুকুর উপজেলার শুকরের হাট এলাকার পশ্চিম গেনার পাড়ায় মেসার্স মিল্লাদ ট্রেডার্স নামক একটি গুড় তৈরির কারখানায় এক অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ। এসময় তিনি উচ্ছিষ্ট গুড়, রাসায়নিক দ্রব্য, কৃত্রিম রং, কৃত্রিম চিনি ও ফ্লেভার সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করার আলামত দেখতে পান।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ জানান, দীর্ঘদিন থেকে শুকরের হাট এলাকায় মেসার্স মিল্লাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মুকুল মিয়া ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মিঠাপুকুর থানা পুলিশের একটি টীম সেখানে গিয়ে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ।

উল্লেখ্য যে, এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে লিভার ও কিডনির কার্যকারিতা হ্রাস, হজমের সমস্যা, পেটে ব্যথা, বমি, ডায়রিয়া এবং এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। রাসায়নিক রং মেশানোর কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বেশি বলে জানান মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডাঃ এমএ হালিম লাবলু।

স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য সুরক্ষায় এই ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকরনের তীব্র ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular