ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপীরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন

পীরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বিএনপি’র ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পীরগঞ্জ বাসির মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে । রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম শনিবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ভট্টাজানপুর, চৈত্রকোল ও গোবিন্দপুর গ্রামবাসীর মাঝে দিনভর গণ সংযোগ কর্মসূচি পালন ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ।

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি তাহসিন মিয়া, সম্পাদক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব আঃ সালাম সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন । প্রচন্ড গরম অপেক্ষা করে পায়ে হেঁটে দলীয় নেতা কর্মিরা গ্রামবাসীর বাড়ীতে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময়ের

পাশাপাশী আগামীর সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । বিএনপি’র এ কর্মসুচী অব্যহত থাকবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular