ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকিশোরগঞ্জে ব্যাংকের ভেতরে অজ্ঞান ৬

কিশোরগঞ্জে ব্যাংকের ভেতরে অজ্ঞান ৬

সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাংকের ভেতর ম্যানেজারসহ রহস্যজনকভাবে ছয়জনের অজ্ঞান হয়ে পড়ে থাকার ঘটনা ঘটেছে।
রোববার (১ জুন) বেলা ১১টার দিকে আইএফআইসি ব্যাংক কুলিয়ারচর শাখায় এ ঘটনা ঘটে।

অজ্ঞান ছয়জনকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ চারজন কর্মকর্তা ও দুজন গার্ড হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, বেলা ১১টার দিকে বাহির থেকে কেউ একজন ব্যাংকে ঢুকে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে কী কারণে এমনটি হয়েছে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular