ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

নীলফামারীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

নীলফামারী প্রতিনিধি : আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষ্যে নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৭জন সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ভাতাভোগী সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলার চাল, প্যাকেট সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম।
অনুষ্ঠানে এ সময় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগম, কিশোরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. মায়া বেগম, সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নুরবানু আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারী প্রমূখ।

জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া জানান, এই উপহার সামগ্রী আনসার সদস্যদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলবে এবং এটি বাহিনীর প্রতি আমাদের দায়িত্ব ও যত্নের প্রতিফলন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular