নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমারে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকালে ডোমার শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোমার শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মা/অভিভাবক সমাবেশ স্কুলের প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
অভিভাবক সমাবেশ শেষে স্কুলের সহকারী শিক্ষক সুস্মিতা কুন্ডুকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। ১৯৯৫ সাল থেকে অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সুস্মিতা কুন্ডু আবেগতাড়িত কণ্ঠে বলেন, যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের নিজের সন্তানদের চোখে দেখেছি। আজ বিদায় বেলায় সব শিক্ষার্থীদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা উপহার দিচ্ছি।



