ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনামাজের সময় বিদ্যুৎ বন্ধের বিরুদ্ধে অভিযোগ

নামাজের সময় বিদ্যুৎ বন্ধের বিরুদ্ধে অভিযোগ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে ধারাবাহিক ভাবে নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান নেসকো। এর প্রতিবাদে লিখিত অভিযোগ দিলেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ।

গত (৩ জুন) মঙ্গরবার সকাল ১০টায় ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান নেসকো‘র আবাসিক প্রকৌশলী দেলোয়ার হোসেন বরারবর লিখিত অভিযোগ প্রদান করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে আহবায়ক হামিদুল হক। এসময় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক মন্তাজ আলী চৌধুরী, সদস্য সচিব হারুন উর রশীদ, সদস্য আব্দুল ফাত্তাহ, তছলিম হোসেন, মোস্তাফিজুর রহমান শামীম প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular