নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে গরু বোঝাই নছিমনের ধাক্কায় এক মোটররসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন ) বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাজীর মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত্যু মাসুদ রানা (১৮) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বরুয়া বেলতলী মাস্টার পাড়ার রাজু ইসলামের ছেলে ।
স্থানীয়রা জানান, দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সৈয়দপুরের ঢেলাপীর হাটে আসছিলেন গরু কেনার জন্য। কাজীর মোড় এলাকা থেকে গরু নিয়ে যাওয়ার পথে নছিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয় । তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নছিমনের ধাক্কায় মাসুদ রানার মৃত্যু হয়েছে । নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি এবং নছিমন চালক কেও পাওয়া যায়নি। তবে নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।



