ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১ পরিবার

হাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১ পরিবার

ডেস্ক নিউজ : ঈদুল আজহা উপলক্ষ দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র,অসহায় ও দুস্থূের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণের উদ্বোধন করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি পৌরসভার নিন্ম আয়ের মানুষ।
বুধবার (৪ জুন) সকাল নয়টায় পৌরসভা চত্বরে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পৌরসভায় জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।
পরে সকাল নয়টায় ঈদ উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তাহিরুল ইসলাম। 
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ। 
ঈদ উপহারের চাল নিতে আসা পৌর শহরের বড় জালালপুর গ্রামের মুনজিলা বেওয়ার চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পাওয়া যায়। 
তিনি বলেন, আমি গরীব মানুষ। অন্যর বাড়িতে কাজ করে সংসার চালায়। তাই  ঈদ উপলক্ষে বিনামূল্যে চাল পেয়ে আমি খুশি। এখন সরকার কে তাও জানি না। তবে আল্লাহ সরকারের ভালো করে।
 
হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ঈদ মানেই আনন্দ আর ঈদ আনন্দ ভাগাভাগি করতে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দের বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এবারে হাকিমপুর পৌরসভায় তিন হাজার একাশি পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular