ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে :...

ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে : প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির শীর্ষ বৈঠকের দিকে তাকিয়ে আছে । তিনি বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পরে ।

তিনি গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের বনপাড়া কলেজ মাঠে ধুরাইল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স জনগণের আশা প্রকাশ করে বলেন ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকে জাতি নির্বাচনের বাস্তবসম্মত নতুন টাইমলাইন পাবে । তিনি বলেন একটি অবাধ ,সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পরে । নির্বাচিত জন প্রতিনিধিরাই গণ অভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে ।

তিনি বলেন কাউকে সুবিধা দেয়ার জন্য নির্বাচন পিছলে জনগণ মেনে নিবে না । তাতে দেশ ক্ষতিগ্রস্ত হবে । পুরো জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । কৃষক -ক্ষেত মজুর থেকে শিল্পপতি – যার সাথে দেখা বা কথা হয় , বিস্ময়ভরা চোখে তাদের জিজ্ঞাসা , ভোট কবে ? জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন দ্রুত নির্বাচন এখন জাতীয় আকাঙ্খায় পরিনত হয়েছে ।
তিনি বলেন জাতীয় আকাঙ্খা দ্রুত বাস্তবায়নই হবে সরকার ও রাজনৈতিক দলের একমাত্র দায়িত্ব ।

পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গভীর রাত অবধি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বনপাড়া কলেজ এর প্রিন্সিপাল ডক্টর আহম্মদ আলী মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান , ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন , নাসিরাবাদ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সারওয়ার জাহান ,গোলাম মোস্তফা মাস্টার , এমদাদুল হোক মেম্বার প্র্রমুখ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular