নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর চৌরঙ্গীর মোড়ে সেনাবাহিনীর অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিলসহ একজন কারচালক কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আমিরুল ইসলাম পঞ্চগড়ের ধাক্কামারারা বাসিন্দা তাঁকে সাদা কারসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে ওই এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশির সময় একটি সাদা কার আটক করা হয় এবং টায়ারে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কার চালক কে গ্রেপ্তার করা হয়। পরে মাদকসহ গাড়িটি এবং চালককে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, সেনাবাহিনী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ কারটি জব্দ করেন এবং আমিরুল নামে চালকে আটক করেছেন । মাদকবাহী কারসহ তাকে থানায় হস্তান্তর করেছেন । এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



