ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাগুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জবি

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জবি

নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগামী শিক্ষাবর্ষ থেকেই গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। পূর্বের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করছেন প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন বলেন, ‘একটি কমিটি হয়েছে। এটি প্রেস রিলিজ প্রকাশ হবে। আমরা ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটিকে বিষয়টি জানিয়েছি।

তিনি আরও বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে। নভেম্বর আমরা ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেবো।

জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির প্রেক্ষিতে উপস্থিত একাডেমিক কাউন্সিলের সম্মিলিত সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular